যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে টানা তীব্র শীতের কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র জোহরান মামদানি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
মেয়র মামদানি সোমবার জানান, সাম্প্রতিক সময়ে শহরের রাস্তায় আরও একজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ‘প্রতিটি প্রাণহানি একটি গভীর ট্র্যাজেডি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
জানুয়ারির শেষ দিক থেকে নিউইয়র্কজুড়ে ভয়াবহ শীত বিরাজ করছে। প্রায় টানা ১৩ দিন শূন্য ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট) বা তার নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত ছয় দশকের মধ্যে বিরল ঘটনা।
মেয়র জানান, পরিস্থিতি মোকাবিলায় গত ১৯ জানুয়ারি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর থেকে প্রায় ১ হাজার ৪০০টি স্থান অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
গত ২৭ জানুয়ারি মেয়র মামদানি জানান, নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে বাড়ির বাইরে পাওয়া গেছে। বাকি মৃত্যুগুলোর কারণ এখনো নির্ধারণ করা যায়নি।
তিনি আরও বলেন, ‘আমরা নিউইয়র্কবাসীদের নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আবহাওয়া এখনো অনুকূল নয়। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা ৩২ ডিগ্রি ফারেনহাইটের ওপরে ওঠার সম্ভাবনা নেই।’
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা সতর্ক করে জানিয়েছে, তীব্র শীত ও তুষারপাতের কারণে শহরজুড়ে এখনো গুরুতর নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।
উল্লেখ্য, ১৯৬৩ সালের পর এই প্রথম নিউইয়র্ক সিটিতে টানা প্রায় দুই সপ্তাহ ধরে এমন ভয়াবহ শীত জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!