কূটনৈতিকভাবে আগাম অবহিত করার পরও ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর প্রবেশের অনুমতি মিললেও শেষ পর্যন্ত দিল্লিতে না থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশে রওনা হন তিনি।
সোমবার (১৫ জুন) ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার।
কূটনৈতিক সূত্র জানায়, রোববার বিকেলে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন জাহেদ উর রহমান। সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি না দিয়ে অপেক্ষায় রাখে।
সূত্রের দাবি, বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। গত শুক্রবার এ সংক্রান্ত কূটনৈতিক বার্তাও পাঠানো হয়।
তবে বিমানবন্দরে পৌঁছানোর পর জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এ সময় তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
পরবর্তীতে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরিস্থিতিতে অসন্তুষ্ট হয়ে দিল্লিতে অবস্থান না করার সিদ্ধান্ত নেন তিনি। পরে রাতেই কলম্বোর উদ্দেশে দিল্লি ত্যাগ করেন। সূত্র জানিয়েছে, সোমবার দুপুরের আগেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!