তেহরানসহ ইসফাহান এবং জানযান শহরে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ইরানে চলমান উত্তেজনার মধ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ সামরিক অভিযানের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
গত মাস থেকে শুরু হওয়া সংঘাতের ধারাবাহিকতায় নতুন করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনে বলা হয়েছে, ইসফাহানে একটি বড় অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ২ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করেছে।
একজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, এ হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে, যা ভূগর্ভস্থ স্থাপনাও ধ্বংস করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে একযোগে বিস্ফোরণের ঘটনা সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং বড় ধরনের আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে।
বর্তমানে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল থাকায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!