জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রোবট দিয়ে শারীরিকভাবে হয়রানির অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় রোবটটি জব্দ করার পাশাপাশি সন্দেহভাজন দুজনের মুঠোফোনও জব্দ করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পুলিশের সন্দেহ, রোবটটির মালিক ১৬ বছর বয়সী এক কিশোর এবং তার ১৯ বছর বয়সী সহযোগী ঘটনার সময় রোবটটির গতিবিধি নিয়ন্ত্রণ করছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্য পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত প্রায় ১২টার দিকে কোলোন শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই কিশোরী। এ সময় প্রায় ১২০ সেন্টিমিটার উচ্চতার একটি রোবট পেছন দিক থেকে তাঁর কাছে আসে।
অভিযোগে বলা হয়েছে, রোবটটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং তাঁর শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে কিশোরী চিৎকার করে সেখান থেকে সরে যান।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে জরুরি সেবায় যোগাযোগ করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে ওই কিশোর ও তার ১৯ বছর বয়সী সহযোগীকে খুঁজে পাওয়া যায়। কিশোরটি রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিল। পরে সেখান থেকে সেটি জব্দ করা হয়।
পুলিশের প্রকাশ করা একটি ছবিতে রোবটটিকে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট পরা অবস্থায় দেখা গেছে।
তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন দুজনের মুঠোফোন জব্দ করা হয়েছে। ঘটনার সময় রোবটটির গতিবিধি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।
এদিকে, ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে পুলিশ। ফেসবুকে দেওয়া এক পরবর্তী পোস্টে কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কিছু মন্তব্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে ফৌজদারি অপরাধের পর্যায়েও পড়তে পারে।
সূত্র: বিবিসি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!