কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের দৃষ্টিশক্তি চিকিৎসার পর অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, বর্তমানে তার দৃষ্টিশক্তি ‘প্রায় স্বাভাবিক’।
সোমবার (১৭ আগস্ট) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে একটি মেডিকেল প্রতিবেদন দেশটির সুপ্রিম কোর্টে জমা দেয়। মঙ্গলবার আদালতে তার আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
ওই আবেদনে ইসলামাবাদের একটি হাসপাতালে ইমরানের চিকিৎসার ব্যবস্থা, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি চাওয়া হয়েছে।
কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে কারা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। কারাগারের চিকিৎসকেরা দিনে তিনবার তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এ সময় তার খাবার, রক্তচাপ, হৃৎস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারাগারে থাকার পুরো সময় তার চিকিৎসাসংক্রান্ত নথিও সংরক্ষণ করা হচ্ছে।
তবে মেডিকেল নথিতে ইমরানের শারীরিক অসুস্থতার কিছু তথ্যও উঠে এসেছে। আগস্টের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় তার রক্তচাপ ওঠানামা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা ও অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে।
চিকিৎসকেরা তার কিছু উপসর্গকে স্ত্রী, পরিবারের সদস্য ও সামাজিক সহকর্মীদের সঙ্গে অনিয়মিত সাক্ষাতের কারণে তৈরি মানসিক চাপের সঙ্গে যুক্ত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির মধ্যে এ পর্যন্ত ৮৪ বার সাক্ষাৎ হয়েছে। তাদের প্রতি মঙ্গলবার সাক্ষাতের অনুমতি রয়েছে।
এদিকে, কারা কর্তৃপক্ষ ইমরানের চোখের অবস্থার উন্নতির কথা জানালেও তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার স্ত্রী বুশরা বিবিও আদিয়ালা কারাগারে বন্দি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনকেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে এবং তাদের স্বাস্থ্য ও সুস্থতা কর্তৃপক্ষের অগ্রাধিকারে রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!