কক্সবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ান-কে বহনকারী গাড়িবহর।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওজিল বা প্রতিনিধি দলের কেউ আহত হননি। তবে গাড়িবহরের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভিআইপি প্রোটোকল চলাকালে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা গাড়িবহরে ঢুকে পড়ে। এতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আহত চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!