মোবাইল ও অনলাইন প্রতারণা বন্ধ এবং অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রমও বাস্তবায়নাধীন রয়েছে।
সিম নিবন্ধনের সময় প্রচলিত বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের আশা, এর মাধ্যমে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধনের প্রবণতা কমানো সম্ভব হবে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের ভিত্তিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর, ওয়েবসাইট ও লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তিনি বলেন, অবৈধ সিমের ব্যবহার বন্ধে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের সচেতন করতে বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। সিম নিবন্ধন, নিজের নামে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই এবং অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গণমাধ্যম, খুদে বার্তা ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে নিয়মিত প্রচার করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিটিআরসিতে স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক যাচাই পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সিম নিবন্ধনের সময় বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন চালুর কার্যক্রম চলছে বলেও জানান মন্ত্রী। তাঁর মতে, নতুন এই পদ্ধতি চালু হলে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন ঠেকানো সহজ হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!