বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি সেদিন দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে যেসব পরীক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে, তারাও চাইলে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের জাতীয় সংসদে দেওয়া ঘোষণার পর বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে পুনঃপরীক্ষার আবেদন পদ্ধতি, সময়সূচি ও অন্যান্য নির্দেশনা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
গত ১৩ জুলাই সারাদেশে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে পরদিন বিভিন্ন স্থানে আন্দোলন হয়। এরপর জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ঘোষণা দেন, ওইদিনের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষার বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ১৩ জুলাই পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখে একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হলে আগ্রহী পরীক্ষার্থীরাও এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে পুনঃপরীক্ষায় অংশ নিতে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বিস্তারিত নির্দেশনা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এদিকে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকার বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড। এ কারণে ওই দুই প্রশ্নের উত্তর না লিখলেও পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন। এছাড়া পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে অতিরিক্ত ৫ নম্বর গ্রেস দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই পুনঃপরীক্ষা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
এদিকে অনেক পরীক্ষার্থী দাবি জানিয়েছেন, পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পুনঃপরীক্ষা নিয়ে দুটি পরীক্ষার মধ্যে যেটিতে বেশি নম্বর হবে, সেটিই চূড়ান্ত ফলাফলে যুক্ত করা হোক। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বলেন, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!