ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে সম্পূর্ণ নিরপেক্ষ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সুশাসন নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হবে। তবে সদস্য নির্বাচনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হবে। ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ লোক দিতে চাই, যারা দক্ষতার সঙ্গে ব্যাংক পরিচালনা করতে পারবেন,’ বলেন তিনি।
মোহাম্মদ জহির হোসেন আরও জানান, বর্তমানে তিনি সীমিত সময়ের জন্য এক সদস্যের বোর্ড হিসেবে দায়িত্ব পালন করছেন, যাতে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে।
আমানতকারীদের উদ্দেশে তিনি বলেন, গ্রাহকদের নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যেতে হবে এবং ব্যাংকের প্রতি আস্থা রাখা প্রয়োজন।
এ সময় ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন বলেন, ব্যাংকের তারল্য পরিস্থিতি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা পাওয়া গেছে। গত রোববার এই অর্থ দেওয়া হয়, যার পুরোটা এখনো ব্যবহার করা হয়নি। তিনি দাবি করেন, ধীরে ধীরে গ্রাহকদের আস্থা ফিরে আসছে। একটি বড় শাখার তথ্যমতে, হিসাব বন্ধের হার আগের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমে গেছে, যা ইতিবাচক অগ্রগতি।
সাবেক চেয়ারম্যানের ব্যবহৃত গাড়ি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান একটি সরকারি গাড়ি ব্যবহার করেন এবং তাকে অপসারণের চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই গাড়িটি ফেরত নেওয়া হবে।
সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে পুনর্বহালের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, তিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। ফলে তাকে পুনরায় দায়িত্বে ফেরানোর সুযোগ নেই।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!