একজন পেশাজীবীর কর্মজীবন শেষ হলেও তার কয়েক দশকের অভিজ্ঞতা, দক্ষতা ও বাস্তব জ্ঞানের প্রয়োজন শেষ হয়ে যায় না। সেই অভিজ্ঞতাকে ব্যবসা, উদ্যোক্তা ও নতুন প্রজন্মের পেশাজীবীদের কাজে লাগানোর সুযোগ তৈরি করতে যাত্রা শুরু করেছে‘রিটায়ারএক্সপার্ট’।
প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য বিভিন্ন খাতের অবসরপ্রাপ্ত ও অভিজ্ঞ পেশাজীবীদের এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা, যাদের নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ পরামর্শ ও দিকনির্দেশনা প্রয়োজন।
রিটায়ারএক্সপার্টের মাধ্যমে উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা পেশাজীবীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ বিশেষজ্ঞ খুঁজে তার সঙ্গে যুক্ত হতে পারবেন। ব্যবসায়িক কৌশল, ব্যবস্থাপনা, প্রযুক্তি, অর্থ ও হিসাব, মানবসম্পদ এবং বিপণনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করবে প্ল্যাটফর্মটি।
অন্যদিকে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া পেশাজীবীরাও তাদের অর্জিত জ্ঞান নতুন প্রজন্ম ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। পরামর্শ, মেন্টরশিপ ও সমস্যা সমাধানের মাধ্যমে অবসরের পরও পেশাগতভাবে অবদান রাখার সুযোগ তৈরি হবে তাদের জন্য।
‘চাকরি থেকে অবসর হয়, অভিজ্ঞতা থেকে নয়’
রিটায়ারএক্সপার্টের প্রতিষ্ঠাতা তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা ৩০ বা ৪০ বছর একটি নির্দিষ্ট খাতে কাজ করেছেন। অবসরের পর তাদের সেই বিশাল অভিজ্ঞতার বড় একটি অংশ আর কাজে লাগানোর সুযোগ তৈরি হয় না। অথচ একই সময়ে একজন তরুণ উদ্যোক্তা বা একটি প্রতিষ্ঠান এমন সমস্যার মুখোমুখি হচ্ছে, যার সমাধান ওই অভিজ্ঞ পেশাজীবীর কাছে হয়তো খুবই পরিচিত।’ তিনি বলেন, ‘রিটায়ারএক্সপার্টের মাধ্যমে আমরা এই দুই পক্ষকে এক জায়গায় আনতে চাই। আমাদের উদ্দেশ্য অবসরপ্রাপ্তদের আবার প্রচলিত চাকরিতে ফিরিয়ে আনা নয়; বরং তাদের অভিজ্ঞতাকে প্রয়োজনের জায়গায় কাজে লাগানোর সুযোগ তৈরি করা।’
তিনি আরও বলেন, ‘একজন অভিজ্ঞ মানুষের একটি সঠিক পরামর্শ কখনো কখনো একটি প্রতিষ্ঠানের বড় ভুল এড়াতে পারে, একজন উদ্যোক্তার সিদ্ধান্ত বদলে দিতে পারে কিংবা একজন তরুণ পেশাজীবীর কয়েক বছরের শেখার পথ সহজ করে দিতে পারে। এই বিশ্বাস থেকেই রিটায়ারএক্সপার্ট তৈরি হয়েছে।’
জানানো হয়-রিটায়ারএক্সপার্ট এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে অবসরকে একজন পেশাজীবীর দক্ষতা ও অবদানের শেষ অধ্যায় হিসেবে দেখা হবে না। বরং দীর্ঘ কর্মজীবনে অর্জিত জ্ঞান নতুন ব্যবসা গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের সমস্যা সমাধান, তরুণদের মেন্টরশিপ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগানো যাবে। প্ল্যাটফর্মটির দর্শনকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে-‘অভিজ্ঞতার কখনো অবসর হয় না।’
রিটায়ারএক্সপার্টে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হওয়ার প্রক্রিয়াও সহজ রাখা হয়েছে। বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীরা প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে গিয়ে ‘জয়েন অ্যাজ এক্সপার্ট’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হতে পারবেন।
অন্যদিকে ব্যক্তি, উদ্যোক্তা বা প্রতিষ্ঠান ‘সার্চ এক্সপার্টস’ অপশনে গিয়ে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন খাতের বিশেষজ্ঞ খুঁজে তাদের সেবা নিতে পারবেন। এর মাধ্যমে একদিকে অভিজ্ঞ পেশাজীবীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হবে, অন্যদিকে ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রয়োজনের সময় উপযুক্ত বিশেষজ্ঞের সঙ্গে সহজে যুক্ত হতে পারবে।
রিটায়ারএক্সপার্ট হলো ফিফোটেক প্রফেশনাল সার্ভিসেস ইনকরপোরেটেডের একটি উদ্যোগ। যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটি খুব শিগগিরই বাংলাদেশসহ অন্যান্য দেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। বিভিন্ন দেশ ও শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে যুক্ত করে একটি বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলাই রিটায়ারএক্সপার্টের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!