আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী করা হয়েছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে মোবাশ্বের আলি, সিলেট সিটি করপোরেশনে আব্দুল রহমান আফজাল এবং কুমিল্লা সিটি করপোরেশনে মুরাদ মিয়াকে প্রার্থী ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি কোনো জোটে যাবে না, দলটি এককভাবে নির্বাচনে অংশ নেবে-এটি তাদের দলীয় সিদ্ধান্ত।
এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, নতুন করে প্রশাসক নিয়োগ না দেওয়া, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারীদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, দলীয় প্রতীক বাতিল এবং জনকল্যাণমুখী নির্বাচনী ইশতেহার প্রণয়ন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!