বলিউড অভিনেতা সালমান খানের দিল্লির জিমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় সালমান খানের জিমের প্রথম তলায় আগুন লাগে।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে জিমে থাকা সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
গ্রেটার কৈলাশ-১-এর এই ব্যায়ামাগারটি সালমান খানের নিজস্ব জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি। শরীরচর্চার প্রতি সালমানের আগ্রহ দীর্ঘদিনের। পর্দায় তার সুঠাম শরীর ও শার্টলেস উপস্থিতি ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।
ষাটের কোঠায় পা দিয়েও নিয়মিত শরীরচর্চা করেন সালমান। বিভিন্ন সিনেমার চরিত্রের প্রয়োজনে একাধিকবার ওজন ও শারীরিক গঠনে পরিবর্তন এনেছেন তিনি। নতুন সিনেমার জন্যও নিয়মিত জিমে সময় দিচ্ছেন এই অভিনেতা।
এর আগে সম্প্রতি সালমানের আসন্ন দক্ষিণী সিনেমার শুটিংয়ে তার বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর আসে। এর ফলে কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে সালমানকেই অংশ নিতে হচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
তবে দিল্লির জিমে অগ্নিকাণ্ডের ঘটনায় সালমান খান বা তার পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হননি। আগুনে জিমের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!