সিনেমার ঈদ শুরু হয়ে গেছে! কারণ মুক্তির তালিকাটা এখন প্রায় চূড়ান্ত। এখন পর্যন্ত মুক্তির তালিকায় আছে ছয় সিনেমা। ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’। ট্রেলার-টিজার-পোস্টার প্রকাশের পর থেকেই সাধারণ দর্শকের মনে সৃষ্টি হয়েছে আগ্রহ। লিখেছেন- ফয়সাল আহমেদ
বুলেটের বৃষ্টি ‘প্রিন্স’
অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের ছবি ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র টিজার। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এসেছে টিজারটি। ১ মিনিট ২৯ সেকেন্ড দৈর্ঘ্যরে টিজারটিকে অবশ্য নির্মাতারা বলছেন প্রি-ব্লাস্ট। টিজারে গ্যাংস্টারের রূপে দেখা গেছে শাকিব খানকে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র, এর পরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সিনেমাটি পরিচালনা করেছেন নাটকের পরিচালক আবু হায়াত।
টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে- তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
শ্বাসরুদ্ধকর ‘দম’
বড়পর্দায় হাজির হচ্ছেন আফরান নিশো। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। সম্প্রতি ভক্তদের চমকে দিলেন অভিনেতা! সিনেমাটির টিজারে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন নিশো। ৫৪ সেকেন্ড দৈর্ঘ্যরে সেই টিজারে উদ্বেগ, নির্যাতন আর সংগ্রামের এক চিত্র ফুটে উঠেছে; যেখানে দেখা যায়, কোনো এক দুর্ঘটনার পর পাহাড় আর মরুর বুকে দিগভ্রান্ত হেঁটে চলেছেন নিশো! তার পর্দার নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক। বিপদ যেন চারপাশেই! একদল অস্ত্রধারী তাকে আটক করে। নির্মম নির্যাতনের শিকার হয় সে। টিজারের পুরোটা সময় তাকে ক্লান্ত, রুগ্্ণ, উদ্বিগ্ন ও ভীত লুকে দেখা গেছে। অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ছিল অনিশ্চয়তা আর আতঙ্ক! অভিনেতা চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে বন্দি রূপে! লোকেশনের নান্দনিকতাও আলাদাভাবে নজর কাড়ে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তুলছে- কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকছে বেঁচে থাকার শেষ সুযোগ! পুরো টিজারে একটি সংলাপ, সেটিও একদম শেষে এবং আফরান নিশোর কণ্ঠে। যেখানে তাকে বলতে শোনা যায়, ?‘আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?’ বিভিন্ন মুহূর্তের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মধ্যে তৈরি করেছে বিশেষ কৌতূহল ও আলোচনার ঝড়। সামাজিক মাধ্যমে অভিনয়শিল্পী ও নির্মাতাকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রেদওয়ান রনি। বেশির ভাগ শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকিটা বাংলাদেশে। আফরান নিশো বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা টিম করে দেখিয়েছে। ফার্স্টলুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি, সিনেমাটাও সবার ভালো লাগবে।’
রক্তমাখা চাপাতি হাতে ‘রাক্ষস’
একটি চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের ওপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বাঁ হাতে রক্তমাখা চাপাতি। তার মুখ, জামা রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মরদেহ। তাদের ওপর গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার ওপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাক্সিক্ষত ছবি ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে। পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি। শাহরিন আক্তার সুমি বলেন, “অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস, ছবিটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।” উল্লেখ্য, রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। ‘বরবাদ’-এর চেয়ে তিনগুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবেন এবং যারা একবার রাক্ষস দেখবেন, তারা বারবার দেখতে চাইবেন বলে জানান সুমি। ছবিটির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি। শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে বলে জানালেন প্রযোজক সুমি। খুব শিগগির ছবিটি সেন্সরেও জমা পড়বে বলে জানান তিনি।
হুইসেল দিচ্ছে ‘প্রেশার কুকার’
ঈদেও ভিন্ন পথে হাঁটলেন নির্মাতা রায়হান রাফী। যখন অন্য নির্মাতারা বড় তারকা ও বড় বাজেটের সিনেমা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তখন রাফী হাজির হচ্ছেন নারীপ্রধান গল্প নিয়ে নির্মিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমার পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল ‘প্রেশার কুকার’। সেই আলোচনা আরও তুঙ্গে ওঠে দেড় মিনিটের একটি টিজার প্রকাশের পর। তবে নির্মাতা এটিকে টিজার না বলে নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-প্রতিক্রিয়ার ঝড়। চলচ্চিত্রভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজে সিনেমাটি নিয়ে প্রশংসা করতে দেখা গেছে অনেক দর্শককে। কেউ কেউ আবার এটিকে আসন্ন ঈদের অন্যতম আলোচিত সিনেমা বলেও মন্তব্য করছেন। ‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’ দেখে একজন লিখেছেন, ‘এটা দেখে তো আমারই প্রেশার বেড়ে গেল।’ আরেকজনের মন্তব্য, ‘ঈদের সবচেয়ে ডিফারেন্ট গল্পের ছবি হতে যাচ্ছে।’ আবার কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘ভাইরে ভাই, এটা কী ছিল! পুরাই মালায়ালাম সিনেমার ফিল পাইলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ফাটায় ফেলছে।’ দেড় মিনিটের এই ‘ফার্স্ট হুইসেল’-এ চার প্রধান নারী চরিত্রের পাশাপাশি দেখা মিলেছে আরও বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীর। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম। সব মিলিয়ে বলা যায়, মুক্তির আগেই ‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’ দর্শকদের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়- ঈদে সিনেমাটি মুক্তির পর সেই উত্তাপ কতটা ধরে রাখতে পারেন নির্মাতা রাফী।
রহস্যের মেলবন্ধন বনলতা এক্সপ্রেস
দর্শকদের ভিন্নধর্মী এক অভিজ্ঞতার স্বাদ দিতে বড় পর্দায় আসছে নির্মাতা তানিম নূরের নতুন চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে ‘উৎসব’ সিনেমার মাধ্যমে প্রশংসা কুড়ানো এই নির্মাতা এবার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। নির্মাতার মতে, এটি একটি ‘শতভাগ খাঁটি বাংলা ছায়াছবি’, যার কলাকুশলী থেকে শুরু করে দৃশ্যধারণ ও পোস্ট-প্রোডাকশনের পুরো কারিগরি কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে খোদ বাংলাদেশে। সিনেমাটির মূল আকর্ষণ আবর্তিত হয়েছে ট্রেনের একদল বৈচিত্র্যময় যাত্রীর ব্যক্তিগত গল্প ও নাটকীয় সব ঘটনাকে ঘিরে। যেখানে মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ডাক্তার আশহাবের যাত্রা, অজানার পথে চিত্রার অনিশ্চিত ভ্রমণ, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন এবং দাপুটে এক মন্ত্রীর জীবন- সবাই যখন একই কামরায় একীভূত হয়, তখন এই দীর্ঘ রেলযাত্রা তাদের জীবনের গতিপথকে আমূল বদলে দেয়। জীবনের ছোট ছোট অনুভূতি আর নাটকীয় টানাপড়েনের এই গল্প সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক। ছবির তারকাবহরও সিনেমাটিকে ঘিরে প্রত্যাশার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে দেশের দুই শক্তিশালী অভিনয়শিল্পী মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে। তাদের পাশাপাশি কেন্দ্রীয় বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম এবং আজমেরি হক বাঁধনের মতো একঝাঁক গুণী অভিনয়শিল্পী। নির্মাতার সৃজনশীলতা ও এত সব তুখোড় শিল্পীর মেলবন্ধন দর্শকদের প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে টানতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
অবশেষে পিনিক
মুক্তির তালিকায় আবারও উঠে এলো নির্মাতা জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমা। এর আগে ২০২৪ সালের রোজার ঈদে এটি মুক্তির কথা থাকলেও অজানা কারণবশত আটকে যায়। এবার বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘পিনিক’। ‘পিনিক’ সিনেমা নিয়ে নির্মাতা বলেন, “‘পিনিক’ আমার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়; এটি একটি অনুভূতি, যা আমি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটি এমন একটি গল্প, যা অ্যাকশন, রোমান্স, সাসপেন্স ও মনস্তাত্ত্বিক থ্রিল- সবকিছু একসঙ্গে মিশিয়ে তৈরি। এবার সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে, এটাই আনন্দের। আশা করছি, দীর্ঘ এই অপেক্ষা দর্শকদের হতাশ করবে না।” সিনেমায় আবারও জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এ ছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, আলী রাজ, আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, শিমুল খান, মাসুম বাশার, সেতু, শরীফ সিরাজ, সীমান্ত, মিতুল, নাফিস আহমেদসহ অনেকে। ‘পিনিক’ ছবিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্যরকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!