ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার, বর্তমানে তিনি আইসিইউতে- এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গেল বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বিভিন্ন ফেসবুক পেজে এমন দাবি দেখা যায়।
তবে বিষয়টি নিয়ে মুখ খোলেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
এক ফেসবুক পোস্টে সাবা সানজিদা রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’
তিনি জানান, আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তানজীব। ১২ মার্চ মধ্যরাতে হঠাৎ চাপ বেড়ে গেলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
গুজব ছড়ানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাবার ভাষায়, ‘যেকোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। পরে ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি অ্যালবাম প্রকাশিত হয়।
‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গানের মাধ্যমে শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। বিশেষ করে ২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ চলচ্চিত্রে ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!