ফিফা বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে চলমান বিতর্কের মধ্যেও ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম স্পষ্ট করে জানিয়েছেন, তার দলের মূল মনোযোগ শুধুই মরক্কোকে ঘিরে, রেফারিকে নয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’
বিশ্বকাপজুড়ে রেফারিং ও ভিএআর নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর বিতর্ক আরও তীব্র হয়েছে। ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি ও সহকারী রেফারিদের সবাই আর্জেন্টিনার হওয়ায় বিষয়টি নিয়ে দেশমকে প্রশ্ন করা হলে তিনি বিতর্কে না গিয়ে প্রতিপক্ষের দিকেই গুরুত্ব দেন।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিতে মরক্কো মাঠে নামবে কি না-এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই। ম্যাচের দিন যে ভালো খেলবে, সেই জিতবে।’
মরক্কোর প্রশংসা করে ফরাসি কোচ বলেন, দলটি ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই তাদের বিপক্ষে জয় পেতে হলে ফ্রান্সকেও নিজেদের সেরাটা খেলতে হবে।
কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসেকে নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ এবারের বিশ্বকাপে অন্যতম সফল হলেও দেশম মনে করেন, মরক্কোর বিপক্ষে আরও কার্যকর ফুটবল খেলতে হবে।
বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে দেশম বলেন, ‘এখন আমার পুরো মনোযোগ মরক্কো ম্যাচে। আমি ভাবছি না, কালই আমার শেষ দিন।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!