তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামে পরিচিত, দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়েছেন। রাজ্যের মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। খবর এনডিটিভির।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) নিরঙ্কুশ জয় পাওয়ার পর এটিই তার সরকারের প্রথম বড় প্রশাসনিক সিদ্ধান্ত। ‘মদমুক্ত তামিলনাড়ু’ গড়ার অঙ্গীকারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে মন্দিরের পাশে ২৭৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১৮৬টি এবং বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫৫টি দোকান বন্ধ করা হচ্ছে।
নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১০৮টিতে জয় পায়। পরে একটি আসন ছেড়ে দেওয়ায় তাদের আসন সংখ্যা দাঁড়ায় ১০৭-এ। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় কয়েকদিন রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত কংগ্রেস, বাম দল ও ভিভিসির সমর্থনে সরকার গঠন করেন বিজয়।
তামিলনাড়ু সরকারের রাজস্ব আয়ের বড় একটি উৎস মদ বিক্রি। ২০২৫ সালে এই খাত থেকে রাজ্যের আয় হয়েছিল ৪৮ হাজার কোটি টাকার বেশি। বিপুল রাজস্ব হারানোর আশঙ্কা থাকলেও সামাজিক অবক্ষয় রোধ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
নির্বাচনের আগে মদের দোকান পরিচালনাকারী সংস্থা তাসমাককে ঘিরে দুর্নীতি ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংস্থাটির দাবি, তাসমাক পরিচালনায় প্রায় ১ হাজার কোটি টাকার হিসাববহির্ভূত লেনদেন এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া বোতলপ্রতি ১০ থেকে ৩০ টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগও ওঠে।
বিশ্লেষকদের মতে, বিজয়ের এই সিদ্ধান্ত একদিকে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে মদের ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটগুলোর ওপরও চাপ বাড়াবে।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিজয়ের এই পদক্ষেপকে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তার সমর্থকরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!