রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে কৌশলে ভুলিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না।
রোববার (২৬ এপ্রিল) জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট নবগঠিত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। কেউ যদি কৌশলে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানর নেতৃত্বে দেশ বর্তমান সংকট কাটিয়ে উঠবে। তার মতে, নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
রিজভী জানান, ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ সংগঠনটি আজ থেকেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। নবগঠিত কমিটির নেতৃত্বে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা ও সাহসিকতার বার্তা পৌঁছে দিতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্তিযোদ্ধাদের বয়স বৃদ্ধির প্রেক্ষাপটে তরুণদের মাধ্যমে এ ইতিহাস সংরক্ষণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক প্রভাবের ফল। এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি ছাদভিত্তিক সোলার প্যানেল ব্যবহারে কর-সুবিধা বাড়ানোর আহ্বান জানান এবং বলেন, এতে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক নির্ভরতা কমবে।
স্বাস্থ্যখাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জরুরি। জনগণের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতসহ সংগঠনের অন্যান্য নেতারা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!