রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে জেনেভা–য় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ঘোষিত আলোচনার আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে কিয়েভসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে। খবর জানিয়েছে এএফপি।
রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, রাশিয়া স্ট্রাইক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে আক্রমণ চালাচ্ছে। বিমান হামলার সতর্কতা জারির পরপরই হামলা শুরু হয়। তিনি স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানান এবং বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
হামলা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। উত্তর-পূর্বাঞ্চলের শহর খারকিভ–এ রুশ ‘শাহেদ ড্রোন’ দিয়ে আক্রমণের কথা জানিয়েছেন মেয়র ইগর তেরেখভ। শেভচেনকিভস্কি ও কিয়েভস্কি জেলায় আকাশপথে বড় ধরনের হামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া শহরেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ জানান, সেখানে অন্তত একজন আহত হয়েছেন।
এছাড়া ক্রিভি রিগ শহরে রুশ হামলায় ৮৯ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার গাঞ্জা। একটি বহুতল ভবনে আগুন ধরে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
চার বছর ধরে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!