গাজীপুরে আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন এক হাজতি। রোববার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পলাতক হাজতির নাম রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা (৩০)। তাকে ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল অভিযান শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদালতে হাজিরা শেষে হাজতিদের নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর দিকে ফিরছিল পুলিশ। গাড়িটি বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পরে পুলিশ তাকে বাথরুমে নিয়ে যায়। সেখানে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যান তিনি।
রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তিনি ‘পিচ্চি রাজা’ ও ‘বাদশা’ নামেও পরিচিত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, ঘটনার পর আশপাশের এলাকায় পলাতক হাজতিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
কারা সূত্র জানায়, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে ওই হাজতি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল অভিযান চালাচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!