ফেনীতে সায়েম উদ্দিন নামে আলোচিত এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় তার ওপর হামলার ঘটনা ঘটে। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা এবং ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা-র ফাজিল শ্রেণির শিক্ষার্থী।
এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি ও লাথি দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে গেলে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সায়েমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।
জোবায়ের আরও জানান, হামলাকারীরা স্থানীয়ভাবে পরিচিত এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে সায়েম দাবি করেছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, সায়েম গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপাল এলাকায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের প্রতিরোধে অংশ নিয়ে আলোচিত হন। সেদিন ছাদে উঠে হামাগুড়ি দিয়ে ইটপাটকেল নিক্ষেপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!