কারাগারে আটক সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির পরিবারের সদস্যরা। এর আগে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান। তার মৃত্যুতে মানবিক কারণে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।
বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়। দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে লিখিত আবেদনটি জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন এবং প্যারোলে মুক্তির বিষয়ে পরামর্শ করেন।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত স্বামীর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য মানবিক কারণে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!