ভারতের রাজধানী দিল্লিতে আজ বুধবার (৮ এপ্রিল) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের স্থানীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—বাণিজ্য সম্প্রসারণ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালু করা।
এছাড়া, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের ফেরত আনা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিয়েও আলোচনা হতে পারে।
আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে সৃষ্ট সংকটও বৈঠকের আলোচ্যসূচিতে স্থান পেতে পারে বলে জানা গেছে।
একই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, ভারত সফর শেষে আগামীকাল (৯ এপ্রিল) মরিশাসগামী একটি ফ্লাইটে একসঙ্গে যাত্রা করার কথা রয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর। কূটনৈতিক মহলে এই যৌথ সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!