বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশগুলো সতর্ক করে বলেছে, এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনকারীদের যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!