কুমিল্লার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) ভোরে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশা চালক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। তাদের জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন-সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা পেশায় অটোরিকশা চালক ছিলেন।
অন্যদিকে, একইদিন ভোরে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। এ সময় আহত হন আরও একজন।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!