বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কিশোরগঞ্জ সফর। ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন হতে যাচ্ছে। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সফরে জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
এরপর কটিয়াদী কার্ড হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও জাতীয় মৎস্য পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
মৎস্য পক্ষের উদ্বোধনী আয়োজন শেষে কিশোরগঞ্জ সদর উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী। দুপুরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী।
সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই অনুষ্ঠানে সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়রা সফরটিকে দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!