হারের শঙ্কা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলে জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলেই নিশ্চিত হয় সেলেসাওদের জয়।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। তবে সুযোগ কাজে লাগাতে না পারার সুযোগে ২৯তম মিনিটে এগিয়ে যায় জাপান।
মিডফিল্ডে দানিলোর ভুল পাস থেকে বল কেড়ে দ্রুত আক্রমণে ওঠেন সানো। কাসেমিরোকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত শটে পরাস্ত হন ব্রাজিল গোলরক্ষক আলিসন। জাপানের ম্যাচে এটিই ছিল একমাত্র অন-টার্গেট শট, যা থেকে তারা গোল আদায় করে নেয়।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। শুরু থেকেই একের পর এক আক্রমণে জাপানের রক্ষণে চাপ সৃষ্টি করে ব্রাজিল। এরই ধারাবাহিকতায় ৫৬তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেডে গোল করে সমতা ফেরান কাসেমিরো।
গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরও একাধিক সুযোগ তৈরি করলেও জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি এবং রক্ষণভাগের দৃঢ়তায় গোল পাচ্ছিল না ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছে, তখনই আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত। যোগ করা সময়ে ব্রুনো গুইমারেসের নিখুঁত পাস পেয়ে বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। কয়েকজন ডিফেন্ডারের চাপ উপেক্ষা করে বাঁকানো শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
শেষ মুহূর্তে গোল হজমের ধাক্কা আর সামলে উঠতে পারেনি জাপান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এবং নিশ্চিত করে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট।
শেষ ষোলোর লড়াইয়ে আগামী রোববার নিউ জার্সিতে নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে ব্রাজিল।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!