আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর বৃহত্তর বাস টার্মিনালে ‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মতবিনিময় সভা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার বলেন, ঈদে কোনোভাবেই লক্কড়-ঝক্কড় বাস রাস্তায় নামানো যাবে না। এ ধরনের বাস চলাচল করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একটি বাস বিকল হলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তাই বাসের ছাদে যাত্রী বহন, অতিরিক্ত গতি এবং অসুস্থ চালক দিয়ে গাড়ি চালানোও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, যাত্রীদের সুবিধার্থে বাস টার্মিনালে হেল্পডেস্ক চালু রাখা হবে। সেখানে বাসের ভাড়া তালিকা ও সময়সূচি টানিয়ে রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা জোরদারে ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশন এলাকায় প্রায় ৮০০ থেকে ৯০০ অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াট টিম এবং ডগ স্কোয়াডও বিভিন্ন টার্মিনালে দায়িত্ব পালন করবে। ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে ম্যাজিস্ট্রেট টিমও মাঠে থাকবে।
তিনি আরও জানান, ঈদযাত্রা সহজ করতে সরকার ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এতে যাত্রীদের চাপ এক বা দুই দিনে না পড়ে কয়েক দিনে ভাগ হয়ে যাবে। ফলে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন। ঈদের ছুটিতে এক কোটির বেশি মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাবেন এবং প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঈদের আগে ও পরে মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত রাখা হবে বলেও জানান তিনি। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে অপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক মহাসড়কে না নামানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম বাতেন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আব্দুর রহিম বক্স দুদু বক্তব্য দেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!