মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ১২টি মুসলিম দেশ।
বুধবার (১৮ মার্চ) রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বৈঠকে অংশ নেন কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা।
যৌথ বিবৃতিতে ইরানকে ‘অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ’ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক নৌপথে কোনো ধরনের বাধা বা হুমকি না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব প্রণালি-তে নৌ চলাচল স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে বলা হয়, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবাসিক এলাকা, তেল স্থাপনা, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র, বিমানবন্দর ও কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া দেশগুলো এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, কোনো অজুহাতেই এ ধরনের আক্রমণ বৈধতা পায় না।
পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন। একইসঙ্গে ইরানকে আন্তর্জাতিক আইন, মানবিক আইন এবং প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়। বৈঠকে লেবাননের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয় এবং দেশটিতে ইসরায়েলর হামলার নিন্দাও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগই একমাত্র কার্যকর পথ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!