-1773120206301-934473759.webp&w=1920&q=75)
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অনেক ক্ষেত্রে জয় পেয়েছে, তবে তা এখনও যথেষ্ট নয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান নিয়ে কথা বলেন।
সামরিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির অগ্রগতিতে মার্কিন বাহিনীর সক্ষমতায় সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে তারা শত্রুর বিরুদ্ধে প্রযুক্তি ও সামরিক শক্তির বড় প্রদর্শন ঘটিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে সামরিক অভিযান খুব বেশি দিন চলবে না। তবে এই সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্পের দাবি, ইরানের অনেক সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং দেশটির নেতৃত্বও বড় ধাক্কা খেয়েছে। তিনি বলেন, যুদ্ধ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও বলেন, কিছু বিপজ্জনক বিষয় দূর করার জন্য সীমিত আকারে অভিযান চালানো হয়েছে এবং এটি স্বল্পমেয়াদি অভিযান হিসেবেই শেষ হবে।
ট্রাম্প তার প্রথম মেয়াদের সময় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানি নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, সোলাইমানি বেঁচে থাকলে ইরান আরও শক্তিশালী অবস্থানে থাকতে পারত।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তার স্থলাভিষিক্ত যে-ই হোক তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে ইরানে নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে কাকে ক্ষমতায় দেখতে চান-সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!