দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এরপর ৩ মে থেকে দেশের বাকি জেলা ও উপজেলাতেও টিকাদান শুরু হবে।
তিনি আরও বলেন, হাম রোগের ভয়াবহতা কোনো অংশে কম নয় এবং এটি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক সচেতনতা ও টিকাদান জরুরি। তবে এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, গাজীপুরে পৃথক এক অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, টিকাদান কর্মসূচিতে কোনো ঘাটতি রাখা হবে না। যত বেশি শিশুকে টিকার আওতায় আনা যাবে, তত বেশি নিরাপদ থাকবে দেশ।
তিনি সবাইকে নিজ নিজ এলাকার শিশুদের টিকা নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!