প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ২৮(৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্যান্য মাধ্যমে প্রচারের ক্ষেত্রে তারা মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মাহদী আমিন শিক্ষা, কর্মসংস্থান, যুব ও নারী ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ বিভিন্ন নীতিনির্ধারণী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ২০১৪ সালে তিনি তারেক রহমান-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং পরবর্তীতে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছালেহ শিবলী দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং চ্যানেল আইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
চার দলীয় জোট সরকারের সময় তিনি কলকাতা উপ-হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি তারেক রহমান-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!