কুমিল্লার চান্দিনায় আত্মীয়র বাড়িতে যাওয়ার পথে স্বামীর সামনে থেকে এক নারীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. আশিক (৩১), মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪) ও মো. ইসমাইল (৩৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার এক দম্পতি রোববার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চান্দিনার মাদারপুর গ্রামের আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ১০টার দিকে কামারখোলা এলাকায় পৌঁছালে অটোরিকশার ব্যাটারি শেষ হয়ে যায়। পরে তারা অটোরিকশা ঠেলে এগোচ্ছিলেন।
এ সময় মোটরসাইকেলে করে তিনজন যুবক এসে তাদের পথরোধ করে। পরে আরও কয়েকজনকে ডেকে এনে স্বামীকে দূরে সরিয়ে দিয়ে নারীকে জোরপূর্বক পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘তারা আমাকে আলাদা করে ফেলে আমার স্ত্রীকে টেনে নিয়ে যায়। আমি ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।’ ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ‘আমি চিৎকার করেছি, তাদের পায়ে ধরেছি, কিন্তু কেউ শোনেনি।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মোট পাঁচজন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন সরাসরি ধর্ষণে অংশ নেয় বলে অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পলাতক একজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!