বলিউডে বিপদের বন্ধু হিসেবে সোনু সুদের পরিচিতি সর্বজনবিদিত। যখন একের পর এক আইনি জটিলতা আর আর্থিক সংকটে জর্জরিত হয়ে রাজপাল যাদবের জীবন ওষ্ঠাগত, তখন সবাই পাশ থেকে সরে গেলেও সাহায্যের হাত বাড়িয়েছিলেন সনু। দিয়েছিলেন আগামী ছবিতে অভিনয়ের সুযোগ ও অগ্রিম পারিশ্রমিকের আশ্বাস।
তবে তিহাড় জেল থেকে মুক্ত হয়ে সেই সোনু সুদকেই যেন পাল্টা কটাক্ষের তীরে বিদ্ধ করলেন রাজপাল।ঋণের দায়ে জেল খেটে ফেরার পর সম্প্রতি এক সাক্ষাৎকারে মেজাজ হারান রাজপাল যাদব।
সনুর সাহায্যের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘আমাকে কাজের জন্য মানুষের কাছে হাত পাততে হবে এই ভুল ধারণা এবার বাদ দিন। কাজ চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই জানি কিন্তু আমার হাতে প্রচুর কাজ আছে। আমি কাজের জন্যই বাঁচি এবং এমনভাবে কাজ করি যে চার গুণ কাজ পাই। এমনকি আমি ছুটিতেও কাজ করে কাটাই।’
এখানেই শেষ নয়, রাজপাল দাবি করেন বর্তমানে তার হাতে প্রায় ১০০০ কোটি টাকার কাজ রয়েছে। রাজপালের এই উদ্ধত মন্তব্য বিচলিত করেনি শান্ত মেজাজের সোনু সুদকে।
পাল্টা এক সাক্ষাৎকারে সনু অত্যন্ত মার্জিতভাবে বলেন, ‘আমি ওর (রাজপাল) জন্য ভীষণ খুশি। আমি কখনও কোথাও বলিনি যে ওর কাজের অভাব বা প্রয়োজন। আমি শুধু চেয়েছিলাম কোনো ছবিতে চুক্তিবদ্ধ করিয়ে তাকে কিছু অগ্রিম টাকা পাইয়ে দিতে, কারণ তার মতো প্রতিভাবান অভিনেতার সেটা প্রাপ্য।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!