সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে জয় নিশ্চিত করে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মালদ্বীপের মাটিতে ভারতের বিপক্ষে এই বীরত্বপূর্ণ জয় পুরো জাতির জন্য গর্ব ও আনন্দের। তরুণ ফুটবলাররা প্রমাণ করেছে, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও দলগত প্রচেষ্টায় যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব।
তিনি দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট সবাইকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও অনূর্ধ্ব-২০ দলের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও বাড়াবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!