ভারতের তেলেঙ্গানা রাজ্যের পৌর নির্বাচনে পরাজয়ের পর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর এক প্রার্থীর স্ত্রী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত দাবি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিনি খাতা-কলম হাতে ভোটারদের কাছে অর্থ ফেরতের বিষয় যাচাই করছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলেঙ্গানার মানচেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশনে বিজেপি প্রার্থী জাদি তিরুপতি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন।
ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই ভোটারদের বাড়িতে যাচ্ছেন যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, প্রার্থীর স্ত্রী রূপা ভোটারদের ঈশ্বরের নামে শপথ করিয়ে যাচাই করছেন তারা ভোট দিয়েছেন কি না। অভিযোগ অনুযায়ী, যারা ভোট দেননি, তাদের কাছ থেকে জনপ্রতি তিন হাজার রুপি করে ফেরত নেওয়া হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। নির্বাচনী নীতির পরিপন্থী এই ঘটনা ভোটের স্বচ্ছতা ও নৈতিকতার প্রশ্ন তুলে দিয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!