বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ বোর্ড সভায় আসন্ন নির্বাচন, জেলা পর্যায়ের ক্রিকেট এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে তামিম ইকবালের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগ সিদ্ধান্তগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।
সভায় জানানো হয়, বিসিবির আগামী নির্বাচনের জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলর চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন ক্লাব, অ্যাসোসিয়েশন ও সংগঠনের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করেছে বোর্ড।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই চিঠি পাঠানো হবে। আগামী ১৬ মে’র মধ্যে তাদের মনোনীত কাউন্সিলরদের নাম জমা দিতে হবে। এই কাউন্সিলররাই ভোটের মাধ্যমে বিসিবির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবেন।
তৃণমূল ক্রিকেট উন্নয়নে দেশের ৬৪ জেলাতেই নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে একটি মূল্যায়ন কমিটিও গঠন করা হয়েছে।
এছাড়া, আম্পায়ারদের চুক্তির মেয়াদ তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল তাদের চুক্তির মেয়াদ শেষ হয়।
উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে তিন মাসের জন্য এই অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মূল দায়িত্ব একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
খেলা