বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। এবারের সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে উঠে এসেছে। এর আগে দেশের অবস্থান ছিল ৯৫তম।
প্রতিষ্ঠানটির প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পান।
চলতি বছরের ১৩ জানুয়ারি প্রকাশিত আগের সূচকে ১০১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। ফলে এবারের সূচকে কিছুটা উন্নতি হলেও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনও নিচের দিকেই অবস্থান করছে।
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
সূচক অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।
এরপর রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—এই দুই দেশের নাগরিকরা ১৮৭টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।
সবচেয়ে দুর্বল পাসপোর্ট তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান (১০১তম), সিরিয়া (১০০তম), ইরাক (৯৯তম), ইয়েমেন (৯৮তম) ও পাকিস্তান (৯৭তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ২৪, ২৬, ২৯, ৩১ ও ৩২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার চিত্র দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ। দেশটি ৪৯তম অবস্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে ভারত ৭৫তম, ভুটান ৮৩তম, শ্রীলঙ্কা ৯১তম, বাংলাদেশ ৯৩তম, নেপাল ৯৫তম, পাকিস্তান ৯৭তম এবং আফগানিস্তান ১০১তম অবস্থানে রয়েছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!