রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না ইরান। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলো বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বুধবার বলেন, 'আমরা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।' আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে সেখানে খেলতে রাজি নয় তেহরান।
এ প্রেক্ষিতে ইরান ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়া যায়।
বিষয়টি নিয়ে ফিফা জানিয়েছে, তারা সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের চেষ্টা করছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, প্রতিযোগিতা পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে আয়োজন করাই তাদের লক্ষ্য। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের জন্য যুক্তরাষ্ট্রে খেলা নিরাপদ নাও হতে পারে-যার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে সব বিতর্কের মাঝেও ইরান প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে তাদের।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!