‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন।
পূর্বঘোষিত এ কর্মসূচিতে তার সঙ্গে অংশ নেন ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীনসহ মিরপুর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জামায়াত আমির বলেন, ‘আপনারা জানেন, গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই, ইনশাআল্লাহ। আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান। আজকের এই অভিযানে অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় মিরপুরবাসী ও দেশবাসীকে এই বার্তা দেওয়া যে, আমরা একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গড়ব, যাতে করে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। পরিবেশ যখন সুন্দর থাকে, তখন তার ইতিবাচক প্রভাব মানুষের মনোজগতের ওপর পড়ে। তখন মানুষ ভালো হয়, সমাজের জন্য দরদি ও দায়িত্ববোধসম্পন্ন হয়। আমরা সেই বার্তাটাই মূলত দিতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি আন্তরিক হই ও নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি, তবে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বার্তা দেওয়ার মাধ্যমে আমার প্রিয় এলাকাবাসী ও সহকর্মীগণকে বলব, আজ এটা লোক দেখানো নয়, আজ কেবল শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হবে। এক ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বে।’
তিনি বলেন, ‘আমি চাই, আজ থেকে মিরপুর এলাকা একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠুক। এ কাজ করতে আমরা সরকারি ফান্ডের জন্য অপেক্ষা করব না। তবে আমার দাবি থাকবে- এই এলাকাকে যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা না হয়।’
তিনি আরও বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন না এলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কিংবা তিনি নিজেও বিরোধীদলীয় নেতা হতে পারতেন না। তাই সংসদে ‘জুলাইয়ের চেতনা’ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!