এই সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, উনারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন, কিন্তু আমাদের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি আছে, তাই এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর সংক্রান্ত প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়। গত এক মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপে আলোচনা শুরু হলেও প্রক্রিয়াটি এখনো চলমান রয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে চুক্তি সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন হবে।
এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। কর্মসূচি শুরুর পর বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সকাল ৮টা থেকে জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ বন্দরের সব এলাকায় পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল অবস্থায় রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানিয়েছেন, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!