মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল ৭টা থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘একটা আগ্রহ ছিল। বিশেষ করে জেনজি প্রজন্ম কখনোই ভোট দিতে পারেনি।’
তিনি জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছেন। ‘এই জায়গায় স্বাভাবিকভাবেই একটি উৎসাহ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের উপস্থিতি আরও বাড়বে বলে আমরা আশা করছি,’ যোগ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, গত দুই দিনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘ভোট দিতে এলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমরা দেখেছি, যারা জুলাইয়ে দেবিদ্বারে গুলি করেছে এবং কিছু ঋণখেলাপি ব্যক্তি-তারা একসঙ্গে ভোট যেন সুষ্ঠু না হয় সে চেষ্টা করছেন।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!