মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক সময় সকাল ১০টায় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকটি আহ্বান করেছে রাশিয়া। মস্কোর অভিযোগ, সাম্প্রতিক হামলায় ইরানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
মার্চ মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অনুরোধে এ বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ নিরাপত্তা পরিষদে বাহরাইন-সমর্থিত একটি প্রস্তাব (রেজোলিউশন ২৮১৭) পাস হয়, যেখানে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়। তবে ওই প্রস্তাবে ইরানের অভ্যন্তরে মার্কিন-ইসরায়েলি হামলার বিষয়টি উল্লেখ ছিল না। এ নিয়ে তখন থেকেই আপত্তি জানিয়ে আসছে রাশিয়া।
ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে ইরানের অভ্যন্তরে হামলার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হবে এবং একটি ভারসাম্যপূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হতে পারে।
অন্যদিকে, পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের অভ্যন্তরে ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত অন্তত এক হাজার ৯৩৭ জন নিহত এবং আরও ২৪ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!