ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে আবারও লম্বা ছুটি পেতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে একযোগে এই ছুটি শুরু হবে। তবে ক্যালেন্ডার অনুযায়ী ২৪ মে থেকে ছুটি কার্যকর হলেও শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষ করেই ছুটিতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হবে ২৪ মে (রোববার) থেকে। তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে (বৃহস্পতিবার) হবে শেষ কর্মদিবস। ফলে ওই দিন থেকেই শিক্ষার্থীদের মধ্যে ছুটির আমেজ শুরু হবে।
ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন (রোববার) থেকে ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ দিনের ছুটি উপভোগ করবে।
অন্যদিকে, মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হবে। ২৪ মে থেকে শুরু হয়ে মাদরাসার ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা টানা প্রায় ২১ দিনের ছুটি পাবে।
ছুটির পর আগামী জুলাই ও আগস্ট মাসেও কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। এর মধ্যে আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, আখেরি চাহার সোম্বা এবং ঈদে মিলাদুন্নবী (সা.) উল্লেখযোগ্য।
ঈদুল আজহা ও গ্রীষ্মের তীব্রতা বিবেচনায় প্রতি বছরই শিক্ষাপঞ্জিতে এ ধরনের দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!