বলিউডের ‘চকলেট বয়’ রণবীর কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি নেই বললেই চলে। জনসমাগম কিংবা বড় কোনো অনুষ্ঠানেও ক্যামেরার লেন্স থেকে নিজেকে খানিকটা দূরে রাখতেই পছন্দ করেন তিনি। তবে ভক্ত বা সংবাদকর্মীরা সামনে এলে সচরাচর তাদের নিরাশ করেন না কিন্তু এক অনুষ্ঠানে মেজাজ হারিয়েছেন।
সারাবছরই রণবীরের একটি ছবি বা ভিডিওর জন্য মুখিয়ে থাকেন পাপারাজ্জিরা। সম্প্রতি একটি অনুষ্ঠানে রণবীর যোগ দিলে তাকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। এ সময় হুড়োহুড়ির মধ্যে এক ক্যামেরাম্যান তার ক্যামেরার লেন্সটি রণবীরের মুখের একদম কাছে নিয়ে যান। হঠাৎ এমন কাণ্ডে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান অভিনেতা।
বিরক্তি সামলাতে না পেরে রণবীর সরাসরি ওই ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি তো আমার মুখের ভেতরেই ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছ, উন্মাদ লোক।’ রণবীরের এই কড়া মন্তব্যের পর সেখানে হাসির রোল উঠলেও অভিনেতার চোখেমুখে ছিল বিরক্তির ছাপ।
অবশ্য পরক্ষণেই পরিস্থিতি সামাল দিতে সামান্য হেসে সামনে এগিয়ে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা। রণবীরের ভক্তরা তার পাশেই দাঁড়িয়েছেন। একজনের মন্তব্য, ‘ঠিক করেছেন রণবীর, এভাবে ক্যামেরা ধরা মোটেও শোভন নয়।’
আবার কেউ কেউ রসিকতা করে তার বর্তমান লুককে তুলনা করেছেন জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’-এর বিধায়কের সঙ্গে। তবে সমালোচকদের একাংশ বলছেন, ‘এত রাগের কী আছে? এই ক্যামেরাম্যানদের কারণেই তো তারকাদের জনপ্রিয়তা টিকে থাকে।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!