লালমনিরহাট সফরে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
তিনি জানান, দুই দিনের সফরে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরের রেস্টরুমে অবস্থানকালে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আব্দুর গফুর সরকার আরও বলেন, প্রথমে দুপুর ১২টা ১০ মিনিটের ফ্লাইটে তাকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বিমানে উঠতে পারেননি। পরে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে, সেটি সৈয়দপুরে পৌঁছালে মন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!