যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানজুড়ে অন্তত ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৬ থেকে ১০ লাখ ইরানি পরিবারের প্রায় ৩২ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত অধিকাংশ পরিবার রাজধানী তেহরানসহ বড় শহরগুলো থেকে নিরাপত্তার খোঁজে দেশের উত্তরাঞ্চল ও গ্রামীণ এলাকায় আশ্রয় নিচ্ছে। যুদ্ধ চলমান থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সংস্থাটির কর্মকর্তা আয়াকি ইতোর মতে, সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের জরুরি সহায়তার প্রয়োজন দেখা দিতে পারে।
এর আগে বুধবার ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানজুড়ে অন্তত ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল-কলেজ এবং সহায়তা কেন্দ্র রয়েছে।
সংস্থাটি জানায়, ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে অন্তত ৭৭টি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া তাদের ১৬টি স্থাপনাও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আন্তর্জাতিক মহলের নিন্দা ও উত্তেজনা কমানোর আহ্বান সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ইরানে হামলা অব্যাহত রেখেছে।
ইরানি কর্মকর্তাদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার বেসামরিক নাগরিক। সূত্র: আল জাজিরা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!