মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি উঠেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরানি সূত্র জানিয়েছে। তার মৃত্যুতে দেশে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের জবাব দেওয়া ইসলামি প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও পবিত্র দায়িত্ব।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্পূর্ণ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংঘাতের এ পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!