সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমি মনে করি আজ আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের দিন। আমরা গত দেড় বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। আজকে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দেবেন।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী কলেজে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তিনি জানান, সারা দেশের পরিস্থিতি সম্পর্কে সকালেই খবর নিয়েছেন এবং তার কাছে থাকা তথ্য অনুযায়ী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।
ভোটারদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমি অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং আপনার ভোট দিন।’
তিনি নির্বাচনের সময় সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে বলেন, ‘মিডিয়ার লোকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছেন। সারাদেশের পরিস্থিতি জনগণকে জানাচ্ছেন, যা তাদের জন্য আশ্বস্তকর এবং ভোট দেওয়ার জন্য উৎসাহ জাগাচ্ছে।’
সেনাপ্রধান শেষ করেন, ‘সবাই ভালো থাকুন। ইনশাআল্লাহ আমরা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হব।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!