পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এ জন্য ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। এর আগেও পিএসএলের দুই মৌসুমে লাহোরের হয়ে খেলেছিলেন বাঁহাতি এই পেসার।
লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানায়, ‘আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি আবারও পরিবারের মাঝে ফিরে এসেছেন।’
পিএসএলের ২০১৮ সালের আসরে কালান্দার্সের জার্সিতে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে চার উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। এবারের আসরে তাকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকার সম্ভাবনা থাকলেও নিলামের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে মোস্তাফিজকে নিশ্চিত করে নেয় লাহোর।
উল্লেখ্য, এবারের পিএসএলে প্রথমবারের মতো নিলাম পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন করা হবে। এর আগে টানা ১০ মৌসুম ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হয়েছিল। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের নিলাম। গত আসরের দলগুলোর সঙ্গে নতুন করে দুটি দল যুক্ত হওয়ায় এবার মোট আটটি ফ্র্যাঞ্চাইজি পিএসএলে অংশ নেবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!