১৪ বছর পর অবশেষে বায়ার্ন মিউনিখের কাছে হার মানলো রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলের জয় তুলে নিয়েছে জার্মান ক্লাবটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ দিকে। ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করে দলকে এগিয়ে দেন, অ্যাসিস্ট করেন সার্জে গ্নাব্রি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান হ্যারি কেন। বক্সের কোণা থেকে তার নেওয়া শটে বল জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাভারিয়ানরা। চলতি মৌসুমে এটি কেনের ৪৯তম গোল।
এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল। একাধিক আক্রমণ রুখে দেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান কমান, অ্যাসিস্ট করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।
ম্যাচে বল দখল ও শট-দুই দিকেই ছিল লড়াই, তবে কার্যকারিতায় এগিয়ে ছিল বায়ার্ন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা, যা ২০১১-১২ মৌসুমের পর রিয়ালের বিপক্ষে তাদের প্রথম জয়।
ম্যাচ শেষে হ্যারি কেন বলেন, ‘আমরা দারুণ খেলেছি। ফিনিশিং আরও ভালো হতে পারত, তবে জয়টা গুরুত্বপূর্ণ।’

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!